মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের বড়াইগ্রামে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫১২ বার পড়া হয়েছে

 

মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে
সালাম শেখ (৪৫) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-
৫। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার আহম্মেদপুর বাজার এলাকা
থেকে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তার নামে
চাঁদাবাজির মামলা দিয়ে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটক সালাম শেখ বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত
আনোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে র‌্যাব-৫, সিপিসি-২ এর কমান্ডার শিবলী মোস্তফা জানান,
সম্প্রতি কতিপয় অসাধু চক্র র‌্যাবের ভাবমূর্তি নষ্ট করার জন্য
র‌্যাবের পরিচয় দিয়ে চাঁদা দাবি, বিভিন্ন মামলার আসামীদের
হুমকি প্রদান করে অবৈধভাবে টাকা আয় করছে। অভিযোগ
রয়েছে, সালাম শেখ নিজেকে র‌্যাব-৫এর সদস্য হিসেবে দাবী করে
নাটোর শহরের কানাইখালি মহল্লার পরেশ চন্দ্র ঘোষের ছেলে প্রণব
কুমার ঘোষ ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবুল
কালামকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হবে বলে ভয়ভীতি
প্রদর্শন করে হুমকী দেয়। পরে তাদের কাছে ৭৫ হাজার টাকা চাঁদা
দাবী করে। ভয়ে পরেশ চন্দ্র ঘোষ ও আবুল কালাম প্রথম দফায় সালাম
শেখকে ৭০ হাজার টাকা প্রদান করে। দ্বিতীয় দফায় পাঁচ হাজার
টাকা শনিবার রাতে পরিশোধ করার কথা বলে বিষয়টি তারা গোপনে
র‌্যাবকে জানালে ওই রাতেই র‌্যাব-৫ এর একটি টীম তাকে আটক করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451