বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল দেড় বছরে শেষ, ৮ বছরে বিশ্ববিদ্যালয়ে বেলজিয়াম শিশু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৫০৯ বার পড়া হয়েছে
দেড় বছরে স্কুলজীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ের পথে ৮ বছরের বেলজিয়াম শিশু

অনলাইন ডেস্কঃ লরেন্ট সিমনস। বেলজিয়ামের বাসিন্দা ৮ বছরের এই বিস্ময় বালক মাত্র দেড় বছরেই দীর্ঘ ছয় বছরের মাধ্যমিক স্কুলজীবন শেষ করেছে। এবার সে পা বাড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের পথে। খবর বিবিসি।বেলজিয়ামের আরটিবিএফ রেডিওকে দেয়া সাক্ষাৎকারে লরেন্ট জানায়, তার প্রিয় বিষয় গণিত। ‘কারণ গণিত খুবই বিস্তৃত একটা বিষয়। এর মাঝে পরিসংখ্যান, জ্যামিতি বীজগণিত, আরও কতো কি আছে।’

স্কুলের গ্রাজুয়েশনের পর আপাতত দুই মাস ছুটি কাটাচ্ছে লরেন্ট। তারপর সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শুরু করবে।লরেন্টের বাবা আরটিবিএফের ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে জানান, একেবারে ছেলেবেলা থেকেই তার ছেলের সমবয়সী শিশুদের সাথে মিশতে ও খেলতে কষ্ট হতো।

বিশেষ করে খেলনার প্রতি তার তেমন কোনও আগ্রহ ছিল না।৮ বছরের এই মেধাবী শিশু জানিয়েছে, বড় হয়ে কী হবে, এ নিয়ে সে পরিকল্পনা শুরু করে দিয়েছে। এরই মধ্যে একবার সার্জন (শল্য চিকিৎসক) এবং আরেকবার নভোচারী হওয়ার কথাও ভেবেছে। তবে সেগুলো বাতিল করে আপাতত লরেন্ট কম্পিউটার নিয়ে কাজ করার কথা ভাবছে।পেশা হিসেবে যেটাকেই বেছে নিক, তাতে আপত্তি নেই লরেন্টের বাবার। তিনি বলেন, ‘ও যদি কাল একজন কাঠমিস্ত্রি হতে চায়, আমাদের তাতে কোনও সমস্যা নেই। ও নিজে সেটা নিয়ে খুশি থাকলেই হলো।’উল্লেখ্য, এই প্রতিভাধর শিশুটির বাবা বেলজিয়ান আর মা ডাচ। জন্মসূত্রে সে বেলজিয়ামের নাগরিক। লরেন্টের বাবা-মা জানিয়েছেন, তার আইকিউ ১৪৫। সে ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের সঙ্গে একই ক্লাসে লেখাপড়া করে ডিপ্লোমা অর্জন করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451