বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, থানা থেকে চিকিৎসককে ছিনিয়ে নিয়েছে বিএমএ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গলা ব্যথার চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু ভুল ইনজেকশনের পুশ করার কারণে প্রাণ হারায় আড়াই বছরের মেয়ে রাইফা। অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করে থানায় সোপর্দ করেন পরিবার। ভুল ইনজেকশনের পুশ করার কারণে শিশুর মৃত্যু হয়েছে, তা স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স।তারপরেও নগরের সকল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে অভিযুক্ত চিকিৎসককে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা।

শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নগরের মেহেদিবাগে অবস্থিত ‘ম্যাক্স হাসপাতাল’-এ এ ঘটনা ঘটে। ম্যাক্স হাসপাতালের জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার দত্ত মৃত্যুর খবরটি জানিয়েছেন।

নিহত শিশুর বাবা সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর ক্রাইম রিপোর্টার রুবেল খান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, রাতে নগরের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ পেয়ে অভিযুক্তদের আটক করি।

পর পরই চিকিৎসক সংগঠনের নেতারা থানায় এসে হুমকি দেয় এই মুহূর্তে আটকদের ছাড়া না হলে চট্টগ্রামের সকল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে।

তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আটকদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।ওসি আরও বলেন, ভুল ইনজেকশনের পুশ করার কারণে শিশুর মৃত্যু হয়েছে, তা স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স।

তারপরেও চিকিৎসকদের আচরণ ভাষায় প্রকাশ করার মতো নয়।নিহতের বাবা সাংবাদিক রুবেল খান জানান, গলা ব্যথার কারণে মেয়েটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। খুবই কষ্ট পাচ্ছিল সে। রাতের দিকে ব্যথা আরও বেড়ে গেলে পার্শ্ববর্তী বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে ভুল চিকিৎসায় কয়েক ঘণ্টার মধ্যেই আমার রাইফা মারা যায়। অভিযুক্তদের আমি বিচার চাই। যাতে আর কারো বুক এভাবে ভুল চিকিৎসায় খালি না হয়। আর টি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451