শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ শহরের নওযোয়ান মাঠে সাতদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ¯’ানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। নওগাঁ জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় বনকর্মকর্তা ইমরান আহমেদ, জেলা কৃষি কর্মকর্তা সত্যব্রত সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বনজ ফলদ ও ওষুধি বৃক্ষের নানাবিধ গুনাবলী তুলে ধরে সকলকে বেশী বেশী গাছ লাগানোর আহবান জানান বক্তারা। সাতদিন ব্যাপী এই মেলা প্রতিদিন খোলা থাকবে। চলবে ২২ আগষ্ট পর্যন্ত। মেলায় ষ্টলগুলোতে হরেক রকমের গাছের চারার সমাহার ঘটানো হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451