বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনে লিফট থেকে পড়ে বাংলাদেশি নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৫৫০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ 

বাহরাইনের হিদ শহরের একটি নির্মাণাধীন ভবনে কাজের সময় লিফট থেকে পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক।

গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত শ্রমিকের নাম শাহ আলম টনিক (২২)। তাঁর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে। তিনি সাজ্জাদ হোসেন চান্দার বড় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বাহরাইনের হিদ শহরের আল গেদির কন্সট্রাকশন কোম্পানিতে বহুতল ভবনে কাজ করার সময় লিফট থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান শাহ আলম। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহতের পরিবার জানায়, তিন বছর আগে বিয়ে করেন শাহ আলম। তার ছয় মাস পর পরিবারে সচ্ছলতা আনার জন্য বাহরাইনে পাড়ি জমান তিনি।

নিহতের ফুফাতো ভাই বোরহান জানান, আমরা বাহরাইনে শাহ আলমের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন, লাশ পুলিশ হেফাজতে নিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারেরর পক্ষ থেকে শাহ আলমের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451