মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার এক মামলায় খালেদার জামিন আদেশ ২ জুলাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৪৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়া কুমল্লিার দুটি মামলার মধ্যে একটি হত্যা মামলার ওপর শুনানি আজ শেষ হয়েছে। আগামী দুই জুলাই রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে।

এছাড়া কুমিল্লায় খালেদার বিরুদ্ধে দায়ের করা নাশকতার অপর মামলাটি শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছেন আদালত।

গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ হত্যা ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওইদিনই রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায়। আদালত পরদিন জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন। সে অনুযায়ী ৩১ মে আপিল বিভাগ শুনানি শেষে জামিন স্থগিত রাখেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করার আদেশ দেন। এ ছাড়া ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য দিনও ধার্য করেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজা হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451