শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনার আমিনপুরে ‘বন্দুকযুদ্ধে’ ‘চরমপন্থী’ নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৪৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

পাবনার আমিনপুর থানার ঢালারচরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিজাম মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিজাম মণ্ডল আন্তজেলা ডাকাত দলের প্রধান এবং চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি পাবনার ঢালারচরে চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলার প্রধান আসামি। তাঁর বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় সাতটি খুন ও দুটি অপহরণ মামলা রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবীর জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ জানতে পারে, ঢালারচর মালদারহাট এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ নিজাম মণ্ডলকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, তিনটি গুলি, দুটি কার্তুজ ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

২০১০ সালে ঢালারচরে পুলিশের তিন সদস্যকে হত্যা মামলা প্রধান আসামি নিজাম মণ্ডল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451