বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা ৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে। বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুন, ২০১৮
  • ২৭৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল
থেকে বেনাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে।
বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে,ভারত থেকে প্রতিদিন ৪/৫ ‘শ পন্য
বোঝাই ট্রাক আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। আর বেনাপোল দিয়ে
দেড়শ’ থেকে দুইশ’ ট্রাক পন্য রফতানি হয় ভারতে। দেশের প্রায় ৭৫ ভাগ
শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর
দিয়ে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪ জুন থেকে ১৭ জুন সরকারি ছুটি থাকায় ভারত ও
বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন দিয়ে দু
দেশের মধ্যে যাত্রী চলাচল ছিল স্বাভাবিক।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক
লতা জানান, চার দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে দু দেশের মধ্যে
আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। টানা চার দিন আমদানি-রফতানি
বন্ধ থাকার পর যত ট্রাক প্রবেশের কথা ছিল তার চেয়ে কম পণ্য প্রবেশ করছে
বেনাপোল বন্দরে। আমদানিকারকরা ঢাকায় তাদের অফিস খোলেননি এখনো ।
বন্দর থেকে পণ্য খালাসও তেমন হচ্ছে না।
ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান,
বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় কয়েক হাজার পণ্যবাহী ট্রাক ভারতীয় বন্দর
এলাকা ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে আছে বলে তিনি জানান।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস এর সহকারী কমিশনার লি পুঙ জানান, টানা
চার দিন পর আমদানি-রফতানি শুরু হলেও কর্মচাঞ্চল্য ফিরে আসেনি দুই দেশের
বন্দর এলাকায়।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন,
পন্য জট কমাতে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেরক: মহসিন মিলন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451