মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আমাদের সংগ্রামে জয়ী হব আমরা ’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ জুন, ২০১৮
  • ৪৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের অবস্থান, আমাদের নির্ভরশীলতা বাংলাদেশের জনগণের ওপর। কোনো দেশ বা রাষ্ট্রীয় কোনো সংস্থার ওপর আমাদের নির্ভরশীলতা নাই।’ তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সংগ্রামে জয়ী হব।’

আজ রোববার চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময়ে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, ‘যেসব দল রাষ্ট্রীয় সংস্থার ওপর নির্ভরশীল, অন্য দেশের ওপর নির্ভরশীল সে দলগুলো অস্থায়ী ভাবে হয়তো ক্ষমতা ধরে রাখতে পারবে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। আমরা আমাদের সংগ্রামে জয়ী হব। কারণ জনগণ আমাদের সাথে আছে।’

দলের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রামে নিজ বাসায় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার যে নির্বাচন দিতে চায় তাতে জনগণ ভোট দিতে পারবে না। চলমান অবস্থাকে রাজনৈতিক সংকট মন্তব্য করে আন্দোলনের মাঠে নামার কথা বলেন এই বিএনপি নেতা।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সামনে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। কিন্তু যে নির্বাচন এ সরকার করতে চায় সে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না।’

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ ব্যালট ছিনতাই হবে। এর থেকে বাঁচতে হলে সহায়ক সরকার দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকার  দরকার।’

এই সময় নগরীর একটি কমিউনিটি সেন্টারের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451