বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ট্রেনের টিকেট কালোবাজারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারীর
অভিযোগে ৪ জনকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।
র‌্যাব-৫ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে প্রকাশ্যে রেল টিকেট
কালোবাজারে বিক্রিকরার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৪
কালোবাজারী টিকেট মোট ৪১৭ সিট যাহার মোট মূল্য ১,৪১৭৮০/- (এক লক্ষ একচল্লিশ
হাজার সাত আশি) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চংধুপইল এলাকার
সম্ভুনাথ দাসের ছেলে গনেশ দাস (৪৫), কাঠাল বাড়ি এলাকার মৃত আছান মন্ডলএর ছেলে
মোঃ মাছেম (৪৬), গোসাইপুর গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৮)
এবং ধনঞ্জয় পাড়া গ্রামের মোঃ আফতাব আলীর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২০)। পরে
গ্রেফতারকৃতদের লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল
ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড
প্রদান করে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451