শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রলীগের ঈদের পোশাক বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ছাত্রলীগের
নেতা-কর্মীরা ঈদের পোশাক বিতরণ করেছেন। উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানার
নেতৃত্বে সঙ্গীয় ছাত্রলীগ নেতারা বৃহস্পতিবার দুপুরে জোয়াড়ি ও মাঝগাঁও
ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ মহিলা, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে নতুন শাড়ী,
ছোটদের পোশাক ও পাঞ্জাবী বিতরণ করেন। এর আগে বুধবার দিনব্যাপী বনপাড়া
পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের দুস্থদের মধ্যে এ সকল পোশাক বিতরণ করা হয়।
মোটরসাইকেল যোগে বাড়ি বাড়ি গিয়ে ঈদ পোশাক বিতরণে অংশ নেন ছাত্রলীগ
নেতা শাকিল আহম্মেদ, মহিম খান, মহিন হোসেন, রানা আহমেদ, রিপন মোল্লা,
মুন আহমেদ প্রমূখ। বনপাড়া বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় উপজেলা ছাত্রলীগ
দুস্থদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে
জানিয়েছেন প্রধান উদ্যোক্তা মাসুদ রানা। তিনি আরও জানান, ঈদের আগের দিন
রাত অবধি এই পোশাক বিতরণ অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451