বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার।পবিত্র ঈদুল
ফিতরকে কেন্দ্র করে উপজেলা সদরের বিপনী বিতানগুলোতে উপচে পড়া ভীড়
লক্ষ্য করা যাচ্ছে। নারী, পুরুষ সহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের নতুন
জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভীড় জমাচ্ছেন বিপনী
বিতান গুলোতে।
উলেখ্য, আর মাত্র ৪-৫ দিন পর সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর প্রধান এ ধর্মীয়
উৎসব, উৎসব মুখর করে তুলতে যেন সাধারণ মানুষের মধ্যে কোন কমতি
নেই। রমজানের শুরুতেই ঈদের কেনা কাটায় তেমন কোন প্রভাব না পড়লেও
শেষ দিকে এসে জমে উঠেছে ঈদের কেনা কাটা। আগে ভাগেই কেনা
কাটার কাজ সেরে নিতে সবাই এখন বিভিন্ন বিপনী বিতান গুলোতে
কেউ কিনছেন প্রসাধনী, কেউ কিনছেন জামা-কাপড়, কেউ আবার
তৈরি করছেন প্রয়োজনীয় নতুন পোশাক। তবে সব চেয়ে বেশী কেনা
কাটা জমে উঠেছে তৈরি কাপড়ের দোকান গুলোতে।
এবারের ঈদে তরুনীদের পছন্দের পোশাক ঐশরিয়া,পূর্নিমা,মাধুরী,
ভানুমতি, রাখি-বন্ধন, জলপরী, সাত ভাই চাম্পা। তবে দো’পাট্টা ও গাউন
চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে।
হিমেল গার্মেন্টস স্বত্ত্বাধিকারী হেলাল জানান, রমজানের শুরুর দিকে
বেচা কেনা একটু কম ছিল তবে ঈদের সময় যত ঈদ এগিয়ে আসছে
ততই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তিনি জানান, সাধারণ
থ্রিপিচ ৪শ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দো-
পাট্টা ১ হাজার থেকে ২ হাজার এবং গাউন ৮শ থেকে ২ হাজার টাকা
পর্যন্ত বিক্রি হচ্ছে।
ঈদের কেনা কাটায় আসা স্বপ্না, নাহার, লাখি, পারুল জানান, আমরা
পরিবারের জন্য পোষাক কিনেছি। আত্রাইয়ে সব ধরনের পোষাক পাওয়া
যাচ্ছে। আগে পোষাক আত্রাইয়ে বাহিরে কিনতাম। এখন পোষাক
কিনতে কোথায়ও যেতে হয় না। হিমেল গার্মেন্টস, বাবুমনি আর কে
ফ্যাশন থেকে পোষাক কিনেছি। দামও মোটামুটি। এখানে অনেক
আইটেমের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়।

বর্তমানে কেনা বেচার যে ধারা এ ধারা অব্যাহত থাকলে বিগত ঈদের
চেয়েও এবারের ঈদে ব্যবসা ভালোই হবে বলে জানিয়েছেন অধিকাংশ
ব্যবসায়ীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451