শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নয়াপল্টনে মহানগর উত্তর বিএনপির পদবঞ্চিত‌দের বিক্ষোভ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ২৯৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের পদত্যাগের দাবি জানিয়েছেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে। তাঁরা সবাই সদ্যঘোষিত মহানগর উত্তর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মী।

সমাবেশ থেকে এ দুই নেতার পদত্যাগের দাবি জানান নগর বিএনপি উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম পারভেজ।

শামীম পারভেজ বলেন, ‘কাইয়ুম ও আহসান উল্লাহ হাসান টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছেন। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের লোক দিয়ে এই পকেট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদেরও এ কমিটিতে রাখা হয়েছে। সুতরাং আমরা এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কমিটি বাতিলের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশ করে শামীম পারভেজ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভুল বোঝানো হয়েছে। আপনারা জানেন, বর্তমান বিএনপি মহাসচিব দেশের বাইরে আছেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন বলে আমরা জেনেছি। তিনি দেশে ফেরার পর উনার সঙ্গে আমরা কথা বলব। আমরা আশা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দাবি মানবেন।’

সমাবেশে এম এ কাইয়ুমের দুটি ছবি জ্বালিয়ে দেওয়া হয়। তবে ছবি সম্পূর্ণ না পুড়িয়ে অর্ধেক পুড়িয়ে সেটা রাস্তায় ফেলে দিয়ে নেতাকর্মীরা ছবির ওপর দাঁড়িয়ে লাফালাফি করেন।

এ সময় নগর বিএনপির উত্তরের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, আবুল হাশেম, ফেরদৌসী আহমেদ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেনসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৬ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির ঘোষিত থানা ও ওয়ার্ড কমিটিগুলো স্থগিত করে নতুন কমিটি ঘোষণার দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

পরে ৩ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর থেকেই এম এ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন বলে সংগঠনটির নেতাকর্মীরা অভিযোগ করে আসছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451