বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

নাটোরে মিটারের টাকা জমা দেয়ার বছর পার হলেও সংযোগ পাচ্ছেনা গ্রাহক!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধিঃ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে
(১২এপ্রিল-২০১৮ বৃহস্পতিবার) বাগাতিপাড়া উপজেলা সহ দেশের মোট ১৫টি
উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলায় মোট
নির্মিত লাইন-৫৮৮কিঃমিঃ, উপকেন্দ্রের সংখ্যা দু’টি, উপকেন্দ্রের ক্ষমতা-
২০এমভিএ, মোট সংযোগ সংখ্যা-৩৩,৮৮২ এবং অর্থ ব্যয়-১০০,২০ কোটি
টাকা।
অভিযোগ উঠেছে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা হওয়া বাগাতিপাড়া উপজেলার
বিভিন্ন এলাকার বেশ কিছু গ্রাহক দীর্ঘদিন আগে মিটারের টাকা জমা
দিয়ে পল্লী বিদ্যুৎ এর জেলা ও উপজেলা অফিসে ঘুরতে হচ্ছে কিন্তু এখনও মিলছে
না সংযোগ ।
প্রায় এক বছর পূর্বে মিটারের টাকা জমা দিলেও কেন গ্রাহকরা সংযোগ
পাচ্ছে না, এমন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারে নি, নাটোর-১ পল্লী
বিদ্যুৎ সমিতি কর্তাব্যক্তিগণ।
উপজেলার কাজিরচক মালঞ্চি গ্রামের ভুক্তভোগী দীনমজুর ইন্তাজ আলী দাবী করেন,
‘আমি কামলা দিয়ে খাই। এক বছর আগে মিটারের টাকা জমা দেই কিন্তু আজও
বিদ্যুৎ সংযোগ পাই নি। কাজ বন্ধ করে নাটোর অফিসে কয়েকবার যাই, তারা
বলে বাগাতিপাড়া অফিসে যেতে। বাগাতিপাড়া অফিসে যারা আছে তারা বলে
আপনার মিটার আগে যে ইনচার্জ ছিল সে ভুল করে গেছে আপনাকে
নতুনভাবে সদস্য হতে হবে। আমার সদস্য ও মিটার ফি জমা দেয়ার বছর পার
হয়েছে এখন আবার কেন আমাকে নতুনভাবে টাকা দিতে হবে? বিদ্যুৎ
অফিসের এমনই আইন আমি গরীব মানুষ আর কত হইরানি হতে হবে আমাকে?
বিদ্যুৎতো আমার কাছে এখন দুঃস্বপ্ন মনে হচ্ছে।’
সোনাপাতিল মহল্লার সাঈদ আহম্মেদ মিন্টুর দাবি, ‘২০১৫সালে আবশিক
ওবানিজ্যিক দু’টি সংযোগের আবেদন করি কিন্তু আজ পর্যন্ত কোনরুপ তদন্ত
হয় নি। অফিসের কোন চিঠিও পাই নি।’
এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা সভাপতি রেজাউল করিম
বলেন, ‘পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলার কারনেই ওই গ্রাহক
বিদ্যুৎ সংযোগ পাই নি। সরকারের শতভাগ বিদ্যুতায়নের ঘোষিত উপজেলায়
এমন ঘটনা অত্যন্ত দুঃখ জনক। যে সকল গ্রাহক পল্লী বিদ্যুতের শর্তমোতাবেক
ফি প্রদান করেছেন। অনতি বিলম্বে তাদের বিদ্যুৎ সংযোগ পাওয়ার ব্যবস্থা করা
প্রয়োজন।’
এব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মেজর মোঃ
ইকবাল হায়দার (অবঃ) জানান, অনেক সময় ইলেক্ট্রিশিয়ানরা কাগজপত্র হারিয়ে
ফেলে। তাই এসকল বিড়ম্বনায় পড়তে হয়। গ্রাহক মিটারের টাকা জমা দেয়ার
রশিদ, ভোটার আইডি ও জমির কাগজপত্র নিয়ে আসলে দ্রুততম সময়ের মধ্যে
সংযোগ দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451