শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল বন্দরে ক্লনিং এ্যান্ড সুইপিং লেবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৩২৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল স্থল বন্দরে ক্লিনিং এ্যান্ড সুইপিং লেবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির
অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নামিরা এন্টারপ্রাইজ ,ঢাকা কার্যাদেশ
পাওয়ার পর অদ্যবদি বন্দরে ক্লিনিং এ্যান্ড সুইপিং লেবার সরবরাহে ব্যর্থ হয়েছে। ফলে বন্দর ও
আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অস্বাস্থ্যকর পরিবেশ সৃস্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, বেনাপোল ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান গত
কয়েক বছর ধরে বন্দরের পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছিল কিন্ত বন্দরের
হাতে গোনা কিছু শেড ইনচার্জ ঠিকাদারের কাছে অবৈধ অর্থ দাবি করে।
দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তারা ঢাকায় প্রধান দফতরে দরপত্র মুল্যায়ণ
কমিটিকে ম্যানেজ করে পক্ষপাত মুলক আচরন করে। পুর্বের ঠিাকাদারকে বাদ দিয়ে তাদের
পছন্দের ঠিকাদার নিয়োগের জন্য উফে পড়ে লাগে।
অভিযোগকারি বেনাপোল ইন্টারন্যাশনাল লিখিত ভাবে অভিযোগ করে জানান, এই কাজ
পুর্বে বন্দরের ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। পরে বাংলদেশ স্থল বন্দরের
সদস্য (অর্থ ও প্রশাসন) নিজ দায়িত্বে নিজ বিভাগ প্রশাসন শাখায় স্থানান্তরিত করে
৭/২/১৮ তারিখে দরপত্র আহবান করে। সেখানে দরপত্র মূল্যায়ন কমিটি আলোচ্য দরপত্রটি
পিপিআর আইনে যে ফরমে দরপত্র আহবান করা হয় সেখানে কোন অবস্থাতেই শতকরা ২৫ভাগ
কম র্মূল্যে দরপ্রাপ্ত অগাহ্য হবে বলে উল্লেখ আছে। অথচ দরপত্র মূল্যায়ন কমিটি তা উপেক্ষা
করে তাদের পছন্দের ঠিকাদারকে মনোনীত করে। বিঞপ্তিতে দরপত্র দাতার যোগ্যতা উল্লেখ করা
হয়েছিল বিগত ৫ বছরের মদ্যে নূণ্যতম ১ বছরে কোন সরকারী /আধাসরকারী/ সায়িত্ব
স্বাসিত সংস্থায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং কোন একক কাজে নূণ্যতম দশ লাখ
টাকা কাজের অভিঞতা দাখিল করতে বলা হয়। সেক্ষেত্রেও দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই বাচাই
না করে তাদের মনোনীত ঠিকাদারকে কাজের অনুমোদন দেয়।
নতুর ঠিকাদার প্রতিষ্ঠান নামিরা এন্টারপ্রাইজকে আগামী ২ বছরের জন্য কার্যাদাশ
প্রদান করা হয়। যা গত ৫/৬/১৮ তারিখ হতে কার্যক্রর হয়। আজও পর্যন্ত তিনি নতুন
পরিচ্ছণœ কর্মী সরবরাহ করতে ব্যর্থ হয়। যা ¯হল বন্দরের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এর শর্ত
লংঘন হয়েছে। পরিচ্ছন্নতার কাজে টেকনিকাল রেসপনসিভ না হলে সেই প্রতিষ্ঠানকে
দিয়ে স্পর্শ কাতর বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিচালনা করা সম্ভব নয়।
বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, বন্দরে কাজ পূর্বের নিয়মেই চলছে।
পুর্বের ঠিকাদারকে অনুরোধ করে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নেয়া হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451