বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৯ জুন, ২০১৮
  • ২৯৭ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলার ধুপইল হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধুপইল কালিমাতা মন্দির
প্রাঙ্গনে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এ বছরও জুন মাসের ৫ তারিখ থেকে ধুপইল কালিমাতা মন্দির
আঙ্গিনায় নাথ মন্দির প্রাঙ্গেনে ৮দিন ব্যাপী ৪০ প্রহরে এই মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা
কীর্তন শুরু হয়েছে যা আগামী ১২ তারিখ রাতে শেষ হবে।
জানাগেছে, একই তিথিতে বিগত ৫০ বছর যাবত এই অনুষ্ঠান পালন করে আসছে ধুপইল
হিন্দু সম্প্রদায়।
এতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তবৃন্দ মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন শুনতে
আসেন, এই মেলাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনে খাবার ও খেলনার শত শত দোকন পাট
বসেছে। সব মিলিয়ে মন্দির প্রাঙ্গনে এক মিলন মেলায় পরিনত হয়েছে। গত কাল (০৮জুন)
রাত ১০টায় মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান পরিদর্শন করেন স্থানীয় নাটোর-১
(লালপুর-বাগাতিপাড়া ) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন
ঝুলফু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান,
সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, লালপুর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি
অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, ধুপইল হিন্দু কল্যান পরিষদের সভাপতি বাবু চিত্তরঞ্জন কুন্ডু,
সাধারণ সম্পাদক সত্ত কুমার কুন্ডু প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451