শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

এটা কল্পলোকের বাজেট : হুসেইন মুহম্মদ এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৫১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমরা মনে করি এ বাজেট হলো কল্পলোকের বাজেট।’ তিনি আরো বলেন, ‘এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট।  তার মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা ঘাটতি। ঘাটতি কীভাবে পূরণ করা যায় তার কোনো প্রস্তাব রাখা হয়নি।’

এরশাদ বলেন, ‘ব্যাংক খাতে লুটপাট হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। সে টাকা পূরণ করছে জনগণের টাকা দিয়ে। এর চেয়ে বড় অন্যায় আর কী হতে পারে? আমরা বলি এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে। সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ হবে।’

দুপুর ১২টা ৫১ মিনিটের দিকে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে বাজেট উপস্থাপন করার অনুমতি চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুমতি পাওয়ার পর তিনি বাজেট উপস্থাপন শুরু করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন।

ডিজিটাল পদ্ধতিতে, অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451