বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩ আহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুন, ২০১৮
  • ২১৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ; 

সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে টিনবোঝাই ট্রাক খাদে পড়ে তিন  শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। আজ রবিবার সকালে সলঙ্গার দাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

সলঙ্গা থানা ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হামিদ বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী টিনবোঝাই একটি ট্রাক সলঙ্গার দাদপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় টিনবোঝাই ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপর থাকা ছয় শ্রমিক টিনের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে সিরাজগঞ্জ ও রায়গঞ্জ ফায়ার সাভিসের কর্মীরা উদ্ধারে নেমে তিনজনকে জীবিত উদ্ধার করেন। পরে ট্রিনের নিচে চাপা পড়ে থাকা অপর তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

দুর্ঘটনাকবলিত দুই যানবাহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451