শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র ইমনের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

তালা অফিস:
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র ইয়ামিন হোসেন ইমন (১৬)
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকার একটি
প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। ইমন তালা উপজেলার রহিমাবাদ বেড়িবাঁধ
এলাকার আফজাল শেখের পুত্র এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
উল্লেখ্য, গত রবিবার (২৭মে) বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার
মেলা বাজার নামক স্থানে কাঠ বোঝাই ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখি
সংঘর্ষে ইমনসহ ৩ কিশোর গুরুতর আহত হয়। এ সময় ইমনকে প্রথমে তালা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। এ
ঘটনায় আহত অপর দুই কিশোর হলো তালা মহল্লাপাড়া গ্রামের সিরাজের ছেলে
আবুল হোসেন (১৪) এবং কয়রা এলাকার আব্দুর রব হোসেনের ছেলে সাগর ইসলাম
(১৬)। তাদের একজন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপরজন খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ
ঘটনায় ঘাতক কাঠ বোঝাই ট্রাকটি (যার নং- ঢাকা মেট্রো ট- ১৪-০০০৩)
থানায় আটক রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451