শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ২৭০ বার পড়া হয়েছে

 রাকিবুল ইসলাম, গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ

গুরুদাসপুরে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
বুধবার (৩০ মে) বিকাল ৪টায় উপজেলার যোগেন্দ্রনগর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। উপজেলার যোগেন্দ্রনগর, বাবলাতলা ভিটাপাড়া ও বিলহরিবাড়ী গ্রামে দুই শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক। প্রভাষক মো. মাজেম আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিমুদ্দিন মোল্লা, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, বাবু রাজকুমার কাশি প্রমুখ।
অধ্যাপক আব্দুল কুদ্দুস এম,পি বলেন, জনগণের ভালোবাসায় এই আসন থেকে নৌকা প্রতীকে পাঁচবার নির্বাচিত হয়েছি। ৯৬ সালে সফলতার সাথে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সেই সাথে ২৫ বছরে গুরুদাসপুর-বড়াইগ্রামের অসংখ্য সড়ক, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব অর্জন দেখিয়েছি।
তিনি নেতা-কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সকল দ্বিধা ভুলে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।
নাটোর-২ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, গুরুদাসপুর-বড়াইগ্রামে প্রায় ৯৯.২০ ভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে জুন ২০১৮ নাগাদ শতভাগ বিদ্যুতের কাজ সমাপ্ত করতে পারবো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451