বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঢাকাস্থ রাজশাহী সাংবাদিক সমিতির ইফতার অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩০ মে, ২০১৮
  • ২৫৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ
ঢাকায় কর্মরত রাজশাহী সাংবাদিক সমিতির (আরজেএডি) ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে মঙ্গলবার রাজধানীর পান্থপথের একটি চাইনিজ
রেস্তোঁরায় এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি
ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিও
সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
আরজেএডি’র আহবায়ক শওকত রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব দীপক দেবের
পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের
সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ঢাকাস্থ রাজশাহী সমিতির
সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাভেদ আহমেদ, ঢাকাস্থ
বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ইঞ্জি. মাহাতাব উদ্দিন ও জাতীয় গণমাধ্যম
ইনস্টিটিউটের পরিচালক মারুফ নেওয়াজ। ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক
সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের
মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টুডে’র ভারপ্রাপ্ত সম্পাদক মোসলেম উদ্দিন
আহমেদ, আরটিভির উপ বার্তা প্রধান মামুনুর রহমান খান (রোমেল),
আরডিজেএডি’র সভাপতি খায়রুজ্জামান কামাল, বাংলা ট্রিবিউনের চিফ
রিপোর্টার উদিসা ইসলাম, ডেইলি স্টারের আয়নুল হক রয়েলসহ ঢাকায় কর্মরত
অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হোসেন বাদশা তার বক্তব্যে বলেন, রাজশাহী
একটি সমৃদ্ধ জেলা। এখানে সম্মিলিতভাবে সবাই কাজ করলে ঢাকার পরেই
রাজশাহীর অবস্থান গড়া সম্ভব। আমরা সবাই মিলে সেটাই করতে চাই।
রাজশাহীকে সুন্দর ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করতে চাই।
বিশেষ অতিথি রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে
একটি মেগাসিটি হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে
সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন। সকলে মিলে একসঙ্গে কাজ
করলে রাজশাহীকে একটি অত্যাধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে
বলে মন্তব্য করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451