শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিন ভাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৯৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ-

 

সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন তিন ভাই।

শনিবার বিকেলে সদর উপজেলার জিলকার হাওরের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন আপন ভাই এবং একজন তাদের চাচাতো ভাই।

নিহতরা হলেন- সদর উপজেলার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো ভাই আবদুল আমিন (১৪)। অশিনের বাবার নাম বেলাল উদ্দিন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৫ টার দিকে এই তিন ভাই পার্শ্ববর্তী জিলকার হাওরে মাছ ধরতে গিয়েছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিন ভাইয়ের মৃত্যু হয়।

ওসি জানান, একই হাওরে মাছ ধরতে যাওয়া লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451