বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপাড়া পাথর খনিতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অর্ধশত শ্রমিককে পুরুস্কৃত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

এম আর বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনিতে ৫৫ জন খনি শ্রমিককে পুরস্কৃত
করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
জিটিসি সুত্রে জানা গেছে, শনিবার বেলা ৩ টায় পাথর খনির ভু-গর্ভে এবং উপরিভাগে পাওয়ার
সাপ্লাই (আন্ডার গ্রাউন্ড এবং সারফেস), ভেনটিলেশন, ড্রিফটিং, স্টপিং, আন্ডারগ্রাউন্ট
ট্রান্সপোর্ট, মেইন পাম্প ষ্ট্রেশন, রিপেয়ার এন্ড মেকানিকাল সপ, ড্রিলিং এন্ড ব্লাস্টিং, হোস্টিং
(আন্ডারগ্রাউন্ড), নেটওর্য়াক এন্ড সাবস্টেশন এবং ক্রাশিং এন্ড স্কিনিং প্লান্ট বিভাগে কর্মরত
খনি শ্রমিকদের মধ্য থেকে ভালো কাজের জন্য ৫৫ জন নির্বাচিত শ্রমিককে পুরস্কারের এই অর্থ
প্রদান করা হয়।
শ্রমিকরা খনির ওয়েল ফেয়ার ভবনে স্ব স্ব দপ্তর থেকে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের কাজ থেকে
পুরস্কারের এই অর্থ গ্রহন করেন ।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী
প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার ,শৃংখলা ও সময়ানুবর্তিতা ইত্যাদি
গুনাবলী বিবেচনায় এনে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে খনিতে বিভিন্ন বিভাগ থেকে
বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরস্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতায় চলতি
বছরের গত এপ্রিল মাসের জন্য ৫৫ জন খনি শ্রমিক বাছাই পুর্বক সেরা শ্রমিক হিসেবে এই
পুরস্কার প্রদান করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451