বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৩৬ বার পড়া হয়েছে

শাহিনুর রহমান নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্ততিকালে একটি মাইক্রোবাস ও একটি
সিএনজিসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে নাটোর-
বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রীজ এলাকা থেকে সিংড়া থানার উপ-পরিদর্শক
(এস.আই) খাইরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।
আটককৃতরা হলেন পাবনার বেড়া উপজেলার নুরুল আমিন খানের ছেলে
আরিফুল ইসলাম আরিফ ওরফে মিঠুন (২৫), ঢাকার আশুলিয়া থানার সোহরাব
হোসেনের ছেলে বাবু (২৪), পাবনা সদরের খলিলুর রহমানের ছেলে তুষার
আহম্মেদ (২২), একই এলাকার নরেশচন্দ্র সরকারের ছেলে আহম্মেদ শাহরিয়ার
কনক (২৪), রাজশাহীর তানোর উপজেলার আতাউর রহমানের ছেলে সবুর উদ্দিন
(২৫) । শনিবার সকালে মামলার মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ডাকাতের
প্রস্তুতিকালে ৫জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451