শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরের গুরুদাসপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ রাকিবুল ইসলাম ,গুরুদাসপুর) নাটোর প্রতিনিধিঃ 
নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের গোলপাড়া গ্রামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী মোছাঃ পারভীন বেগম (৩০) শুক্রবার শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সবুজ আলী (৩৫) বিরুদ্ধে ।সবুজ মৃত ছলেমান আলীর ছেলে । স্থানীয়রা জানায় এর আগেও ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে স্বামী মোঃ সবুজ আলী । সবুজ আলী অনেক দিন ধরেই পাশের গ্রামের একটি মেয়ের সাথে পরকিয়ার সম্পর্কে আবদ্ধ ছিলো । এবং কিছুদিন আগে সেই মেয়েকে বিয়ে করার কথা ফাঁস হওয়ায় এই হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে । এ ঘটনায় মোঃ সবুজ আলী পালাতক রয়েছে । স্থানীয় প্রতিবেশিরা আরো বলেন,বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে নিয়ে ঘুমাতে যায় ।ছোট ছেলে সকাল ৬ টায় ঘরে প্রবেশ করলে তার মায়ের গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে সে চিৎকার করে এরপর প্রতিবেশীরা চিৎকারের আওয়াজ শুনে এসে গলায় শাড়ি পেঁচানো মরদেহ দেখে স্থানীয় গুরুদাসপুর থানা পুলিশকে খবর দেয় । পুলিশ ঘটনাস্থল থেকে মোছাঃ পারভীন বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে । এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্য মোঃ সেলিম রেজা বলেন ময়না তদন্তের পরেই সঠিক তথ্য পাওয়া যাবে । পারভীন বেগমের বাবা খাজা ব্যাপারী (৫৫) সবুজ আলীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন ।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক মোঃ সবুজ আলীকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে । এবং ঘটনার সত্যতা যাচাই করে আসামীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451