বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

গুরুদাসপুরে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ মে, ২০১৮
  • ২৪৭ বার পড়া হয়েছে

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুর উপজেলায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে ঝুলছে পাকা টসটসে লিচু। লিচু বিক্রি করে কোটি কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছে লিচু চাষিরা। আর এসব আড়ৎদার ও খুচরা পাইকারের মাধ্যমে স্থানীয়দের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে এসব লিচু। ফলে এলাকাবাসীর মধ্যে লিচু চাষের আগ্রহ দিনদিন বেড়েই চলছে। প্রচন্ড এই রোদে লিচুর চাহিদা বেড়েছে। বাগান মালিকরা রসালো টসটসে লিচুর পসরা সাজিয়ে রাখছেন। বাজারে চলছে বেচাকেনা। লিচু চাষি, ব্যবসায়ী ও প্রাইকারী আড়ৎদারদের হাঁকডাকে মুখরিত হচ্ছে এই এলাকার বড় লিচুর আড়ৎ হামলাইকুল কানু মোল্লার বটতলা। স্থানীয় বাজারে লিচুর ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার উপজেলার হামলাইকুল, মোল্লাবাজার, বেরগঙ্গারামপুর, মামুদপুর, নাজিরপুর, নায়ায়নপুর, পাটপাড়া, বিন্যাবাড়ি, শিধুলী, পলশুড়া, চলনালীসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে লিচুর চাষ হয়। গত বছর ৪’শ হেক্টর জমিতে লিচু চাষ হয়। দাম ও ফলন ভাল পাওয়ায় এ বছর তা’ বেড়ে ৪১০ হেক্টরে দাঁড়িয়েছে। এই এলাকার লিচু চাষির সংখ্যা প্রায় ১ হাজার জন। গাছে গাছে ঝুলছে পাকা লিচু। যা দেখলে সকলের মন জুড়িয়ে যায়। বাজারে ব্যাপকভাবে পাকা লিচু উঠেছে। বাগানে চলছে লিচু বিক্রির জন্য সংগ্রহের কাজ। এ মৌসুমে লিচু চাষে নীরব বিপ্লব ঘটিয়েছেন এই এলাকার কৃষকরা। এমন কোনো বাড়ি নেই যে যার আঙ্গিনায় ৫-১০ টা লিচুর গাছ নেই। গাছে গাছে লাল লিচুতে রঙিন-লাল হয়ে আছে পুরো এলাকা। গ্রামজুড়ে এখন গাছভর্তি লিচু। থোকায় থোকায় বাহারি লিচু যেন সবার মন কাড়ছে। সেই সঙ্গে লিচুর মৌ মৌ গন্ধ আর ছোট পাখিদের কিচিরমিচির শব্দে এলাকা এখন মুখরিত হয়ে উঠেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার হামলাইকুল, মোল্লাবাজার, বেরগঙ্গারামপুর, মামুদপুর, নাজিরপুর, নায়ায়নপুর, পাটপাড়া, বিন্যাবাড়ি, শিধুলী, পলশুড়া, চলনালীসহ বেশ কয়েকটি গ্রামের চাষিরা ব্যস্ত সময় পার করছেন। গাছ থেকে সংগ্রহ করে লিচু বাজারজাত করতে নারী-পুরুষসহ সব বয়সী লোকজন এ কাজে জড়িয়ে পড়েছেন। এই এলাকার চাষিরা বাণিজ্যিক ভিত্তিতে লিচু চাষ করে চমক সৃষ্টি করেছেন। লিচু চাষ করে কম শ্রমে বেশি লাভ হওয়ায় ধানের জমিগুলো লিচু বাগানে রুপান্তরিত হচ্ছে বলে চাষিরা জানান। গুরুদাসপুর থেকে প্রতিদিন প্রায় ৩০-৩৫ ট্রাক লিচু দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।
চষিরা বলেন, গত বছরের চেয়ে এ মৌসুমে লিচু ভালো হয়েছে। স্থানীয় বাজারে দামও এখন পর্যন্ত ভালো আছে। বাগান থেকে লিচু তোলার শেষ সময় পর্যন্ত প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে জানান অনেক চাষি। এই এলাকার লিচু রসালো, মিষ্টি ও স্বাদে অতুলনীয় হওয়ায় ঢাকাসহ বিভিন্ন জেলায় এর কদরও বেশি।
লিচু চাষি লিটন আহমেদ জয় বলেন, গত সপ্তাহ থেকে লিচু বিক্রি শুরু হয়েছে। তার এ পর্যন্ত ৩০ হাজার টাকার লিচু বিক্রি হয়েছে। গাছে লিচুর যে অবস্থা কোনো প্রাকৃতিক দূর্যোগ না হলে ২ লাখ টাকার ওপর বিক্রি হবে বলে জানান। তিনি বলেন, মোজাফফর, বোম্বাই, চায়না-৩ জাতের লিচু চাষ এই এলাকায় বেশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম বলেন, গুরুদাসপুরে ৪১০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। চলতি বছরে প্রায় ৪ হাজার মেট্রিকটন লিচু উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। যার বাজার মূল্যে প্রায় ৩৫ কোটি টাকা। তিনি বলেন, প্রকার ভেদে প্রতি হাজার ১ হাজার ৮০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451