বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিতলমারীতে ৩২ স্কুলের নিম্নমানের  আসবাবপত্র বর্জন করেছে শিক্ষকরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৫৫৫ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের চিতলমারীতে ৩২ স্কুলে নিম্নমানের  কাঠ ও স্টিলের আসবাবপত্র সরবারহের অভিযোগ পাওয়া গেছে। সরবারহকৃত আসবাবপত্রের মান নিম্নমানের  হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এ সকল আসবাবপত্র বর্জন করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু জানান, শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রজেক্টের মাধ্যমে দেশের  মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কাঠের সেলফ, বুক সেলফ ও স্টিলের আলমিরা সরবারহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার(২৪এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার ২৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৫ টি দাখিল মাদ্রাসার সুপার বরাদ্দকৃত আসবাপত্র গ্রহণ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আসেন। এ সময়  সরবারহকৃত আসবাপত্রের মান খারাপ হওয়ায় শিক্ষরা তাৎক্ষণিক ভাবে তা বর্জন করেন।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান জানান, খুলনা জোনের ঠিকাদার কর্তৃক সরবারহকৃত আসবাবপত্রের মান অত্যন্তনিম্নমানের হওয়ায় শিক্ষকরা তা বর্জন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি নিম্নমানের  এ সকল আসবাবপত্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত দেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451