শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে ভাতিজার বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও লুটপাঠের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর আত্রাইয়ে ভাতিজার বিরুদ্ধে বসতবাড়ি ভাংচুর ও লুটপাঠের
অভিযোগ পাওয়া গেছে। বাড়ীর সদর দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে
নারীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আত্রাই উপজেলার মনিয়ারী
ইউপির চকদেবনগর গ্রামে এঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল হামিদ রেশিও অংশ মোতাবেক পৈত্রিক
ভিটায় বসবাস করে আসছিল। স্থানীয় প্রধানগণ ব্যক্তিগণ বেশ কয়েবার
বিষয়টি মীমাংসা করার পরও গত ২০তারিখে সকাল ১১টায় হঠাৎ ভাতিজা
রাজু আহম্মেদ ও তার লোকজন চাচা আব্দুল হামিদের বসত বাড়ীতে
প্রবেশ করে লাঠি,শাবল রোহার রড় দিয়ে ২টি ঘরে আসবাবপত্র ভাংচুর
লুটপাট ও ঘরে চালার টিন খুলে নিয়ে যায়। এতে তার ৩ লক্ষ টাকার ক্ষতি
সাধন করে।
এব্যাপারে আব্দুল হামিদ বলে, আমি বাড়ী না থাকায় রাজু ও তার লোকজন
বাড়ীতে এসে নারীদের ভয়ভীতি ও মারধর করে। আমাকে বাড়ী থেকে উচ্ছেদ
করা জন্য হামলা করা হয়েছে। রাজু ও তার লোকজন আমাকে মেরে ফেলার
হুমকি দিয়ে যাচ্ছে। রাজু প্রভাবশালী ক্যাডার তাই বর্তমানে চরম
নিরাপত্তায় ভুগছি।
এঘটনার প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে
রাজু তার চাচা হামিদের বাড়ীতে অন্যায় ভাবে প্রবেশ করে ভাংচুর ও
লুটপাট চালায়। ২টি ঘরের টিনের চাল খুলে নিয়ে যায় প্রতিবাদ করলে
তারা আমাদের মারতে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আল্লাহমা শেরে বিপ্লব বলেন, বিষয়টি আমার
কানে এসেছে। এখানে তাদের সম্পত্তি ভাগাভাগি নিয়ে এমন ঘটনা
ঘটে থাকতে পারে বলে আমার ধারনা। তবে বিষয়টি শরিকানি হলোও
অত্যন্ত ন্যাক্কার জনক।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান,
আব্দুল হামিদ এর কাছে থেকে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451