রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ৭০ লাখ টাকা অনুদান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০১৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ঃ রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলায় নিহত চার পুলিশ সদস‌্যের পরিবারকে ৭০ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে বাহিনীর পক্ষ থেকে আজ বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক তাদের পরিবারের সদস‌্যদের হাতে অনুদানের নগদ অর্থ ও সঞ্চয়পত্র তুলে দেন।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও ডিএমপি থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খান নিহত হন।

এছাড়া গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের নিরাপত্তা বিধানের দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় নিহত হন কিশোরগঞ্জ জেলার কনস্টেবল আনছারুল হক ও কনস্টেবল জহিরুল ইসলাম।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামের মা করিমন নেছাকে ৫ লাখ ও তার স্ত্রী উম্মে সালমাকে ১৫ লাখ টাকা, ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খানের স্ত্রী রেমকিমকে ২০ লাখ টাকা, কনস্টেবল আনছারুল হকের স্ত্রী নুরুন্নাহার বেগমকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা ও মা রাবেয়া আক্তারকে নগদ ৫০ হাজার টাকাসহ সাড়ে সাত লাখ টাকা, কনস্টেবল জহিরুল ইসলামের মা জুবেদা খাতুনকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451