শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ট্রাক চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪৩৭ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী
মন্তাজ আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে রাজু সেখ (২৮)
নামে আরেকজন। সোমবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-
নাটোর মহাসড়কের উপজেলার কালিকাপুর চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা
ঘটে। নিহত মন্তাজ আলী বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া মহল্লার মৃত শহীদুল
পাটোয়ারীর ছেলে। আহত রাজুকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারী চালিত অটোরিক্স্রা (ইজি বাইক) কে
সাইড দিতে গিয়ে নাটোর থেকে বনপাড়া গামী একটি অজ্ঞাত ট্রাক পেছন
দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে এই
হতাহতের ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসূন নূর
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অজ্ঞাত ট্রাকটিকে চিহ্নিত ও আটকের
চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451