শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজারহাটে ব্যাতিক্রমী আয়োজনে পহেলা বৈশাখ পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ৪৯৬ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের
রাজারহাটে বাংলা বর্ষবরনে জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের অভিনেতা রবিউল ইসলামের
মাথার চুল দিয়ে গাড়ি টানা অনুষ্ঠান দেখতে উপচে পড়া ভিড় জমে উপজেলা শিশু
পার্কে।
পহেলা বৈশাখ শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের
অংশ গ্রহনে একটি মঙ্গল শোভা যাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। বর্ষবরন
উপলক্ষে ব্যাতিক্রমী নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। বিশেষ করে
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিটিভির জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের রবিউল ইসলাম
প্রদর্শিত বিভিন্ন খেলা ও প্রদর্শনী দর্শকদের মনকাড়ে। এরমধ্যে মাথার চুল দিয়ে
বেঁধে গাড়ি চালানো ও রশি দিয়ে চুল বেঁধে হাতে জাতীয় পতাকা নিয়ে গাছে
ঝুলানো দেখতে মানুষের উপচে পড়া ভিড় জমে উপজেলা শিশু পার্কে।
বাংলা বর্ষবরন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ
চেয়ারম্যান আবুল হাশেম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ,রাশেদুল হক
প্রধান,থানা অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান প্রমূখ।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451