মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

বাহুবলে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাফিজপুর নামক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে এনা পরিবহণে একটি বাসে বিদেশী যাত্রী ছিল বলে জানায় পুলিশ। স্থানীয় সূত্র জানায় , সোমবার বিকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সিলেটগামী এনা বাস (ঢাকা মেট্রো চ- ১৪-৭৪৫৬) আরেকটি ট্রাককে (ঢাকা মেট্রো ড-১৪-৩২১৭) ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই একটি ডায়না গাড়ীর (ঢাকা মেট্রো ১৬-৮০৯৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে মহাসড়কে মুখোমুখি সংঘর্র্ষ দেখে বাসের পিছন থেকে আসা দুই প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৩৫-২৩০০), (ঢাকা মেট্রো গ ০৩৭-৮২২৭) মধ্যে সংঘর্ষ হয়। এসময় আরেকটি ট্রাক ( ঢাকা মেট্রো ড-১১- ২৫৬৩) এসে কারের পিছন দিকে ধাক্কা দেয়।
এতে কার দুইটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয় লোকজন ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। এসময় মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা বন্ধ থাকার পর শায়েস্তাগঞ্জ থানা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শক্তি দাস হালদার একদল পুলিশ নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451