বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জার্মানিতে ৪ পথচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা, হামলাকারীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৬১০ বার পড়া হয়েছে

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুনস্টারে পথচারীদের ওপর একটি গাড়ি তুলে দেয়ার পর এ পর্যন্ত অন্তত চার জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন। আহতদের অন্তত ছয় জনের অবস্থা সংকটজনক। খবর বিবিসির।

জার্মানির পুলিশ বলছে, যে গাড়ি চালক এ কাজ করেছে, সে ঘটনার পর আত্মহত্যা করে। ঘটনাটিকে একটি ‘হামলা’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। জার্মান পুলিশ এখনো পর্যন্ত এটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে বর্ণনা করেনি।

মুনস্টার শহরের পুরোনো অংশে খোলা আকাশের নিচে একটি রেস্টুরেন্টের মাঝখানে ওই গাড়িটি তুলে দেয় চালক। গাড়িটির ধাক্কায় চারপাশে পড়ে থাকে ভেঙ্গে পড়া টেবিল চেয়ার। পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে একটি ট্রাক তুলে দেয়া হয়েছিল। ওই ঘটনায় নিহত হয়েছিল ১২ জন।

সেবারের ঘটনাটি ঘটিয়েছিল তিউনিসিয়ান অভিবাসী আনিস আমরি। জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়ে সে ব্যর্থ হয়েছিল। তার সঙ্গে ইসলামী জঙ্গিদের সম্পর্ক ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451