শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাতীবান্ধায় জেএমবির নারী সদস্য গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সাদিয়া আফরোজ নীনা
নামে নিষিদ্ধ সংগঠন জেএমবি‘র এক নারী সদস্যকে গ্রেফতার
করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সালাফদের ইলমী শ্রেষ্ঠত্ব
ইবনে রজব হাম্মুলী (রাঃ) অনুবাদকরা একটি বই উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরন করা
হয়। এর আগে বুধবার রাতে উপজেলার ধুবনী গ্রামের তার নিজ
বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এদিকে তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাবাসাবাদ শেষে
বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ
আল মাহমুদ সাদিয়া আফরোজ নীনার বিরুদ্ধে ১৯৭৪ সালে বিশেষ
ক্ষমতা আইনে (১৫(৩)/১৬(২) ধারায়) মামলা দায়ের করেন। এ সময়
অজ্ঞাতনামা ১০/১২ জন আসামি পালিয়ে যায় বলেও মামলায় উল্লেখ
করা হয়েছে।
আটককৃত নারী সদস্য সাদিয়া উপজেলার ধুবনী গ্রামের নুরল
ইসলামের মেয়ে। এছাড়া সে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
হিসাব বিজ্ঞান শাখার অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী বলে নিশ্চিত
করেছেন হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে
পৌনে ১১ টার দিকে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার
নাসিরুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল
উপজেলার ওই গ্রামে অবস্থিত সাদিয়ার নিজ বাড়িতে অভিযান

চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় লালমনিরহাটের সিনিয়র
সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) হোসেন শহীদ সরওয়ার্দীসহ
হাতীবান্ধা থানা পুলিশও ওই অভিযানে অংশ নেন।
পুলিশ আরো জানায়, আটককৃত সাদিয়ার কাছ থেকে
তিনটি মোবাইলসেট উদ্ধার করা হয়। যেখানে মানসিক উত্তেজনা
কর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়অস্ত্র
ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গী নেতাদের ছবি ও তাদের বক্তব্যের
ফুটেজ পাওয়া গেছে। সেই সাথে তার মুঠোফোনে টেলিগ্রাম,
অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) আছে। এসব অ্যাপস
ব্যবহার করে ওইসব ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদ্যদের
উদ্বুদ্ধ করে অভিযুক্ত সাদিয়া আফরোজ নীনা দেশের অভ্যান্তরে নাশকতা
চালানোর পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ পুলিশের।
পুলিশের দায়ের করা ওই মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজ নামে মোট
তিনটি আইডি খোলে সাদিয়া আফরোজ নীনা। এসব ফেসবুক
আইডির মাধ্যমে মোহাম্মদ আনাস, মেহেদী হাসান, এমআরএফ
ওরফে সোহেলা রানা নামে ১০/১২ জন জঙ্গি সদস্যের সাথে
যোগাযোগ স্থাপন করে দেশের অভ্যান্তরে নাশকতা চালানোর পরিকল্পনা
করে সাদিয়া আফরোজ নীনা। ওই সদস্যদের নিয়ে গোপন বৈঠক
হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ
বাড়ি থেকে সাদিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর
ফারুক বলেন, ‘গ্রেফতারকৃত সাদিয়া আফরোজ নীনা নিষিদ্ধ
জেএমবি সংগঠনের সদস্য। তার তিনটি মোবাইল ফোনে মানসিক
উত্তেজনা কর ছবি ও ফুটেজসহ জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন
সংক্রান্ত বিভিন্ন অ্যাপস পাওয়া গেছে।”
এদিকে একই কথা বলেন লালমনিরহাটের সিনিয়র সহকারী
পুলিশ সুপার (সার্কেল-বি) হোসেন শহীদ সরওয়ার্দী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451