নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী আয়োজিত বার্ষিক ক্রীড়া
প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্বে বুধবার বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি ইমদাদুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৬নং দুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১০
নং কদিমচিলান ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার, দুয়ারিয়া ইউনিয়ন আ’লীগ
সভাপতি রুহুল আমিন, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ,
যুবলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, মহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান
শিমুল, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রাজীব। অনুষ্ঠানটি
সার্বিক পরিচালনা করেন দুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান লিটন ও
দুয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রাণী সরকার।