শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আদিতমারীতে কুকুরের জন্য শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে
হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বাবাকে কুকুর আক্রমন করায় কুকুরের মালিক অমলেন্দু বর্মন রতন(৬২) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে প্রতিশোধ নিলেন ছেলে। এতে ওই শিক্ষকের একটি পা ভেঙ্গে যায়।
মারধরের শ্বীকার ওই শিক্ষক বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এর আগে সোমবার সকালে উপজেলার মহিষাশ্বহর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার আদিতমারী হাসপাতালে নিলে অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানকার চিকিৎসকরা দুপুরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরন করেন।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন রতন উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের মৃত কল্পনাথের ছেলে। তিনি মহিষখোচা বহু মুখি উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক ছিলেন।
অভিযুক্ত যুবক উপজেলার একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ফরহাদ হোসেন(২৫)।
জানা গেছে, ওই স্কুল শিক্ষকের বাড়ির একটি পোষা কুকুর প্রতিবেশী আব্দুল মান্নানকে আক্রমন করে। মান্নানের ছেলে ফরহাদ হোসেন বিষয়টি জানতে পেরে ধান ক্ষেতে কাজে থাকা ওই স্কুল শিক্ষককের উপর অতর্কিত হামলা চালিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এতে ওই শিক্ষকের পা ভেঙ্গে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে নেন। পরে আশংকা জনক অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিক্ষক অমলেন্দু বর্মন জানান, আমি ধান ক্ষেতে কাজজ করছিলাম। এমন সময় কোন কিছুই বুঝে ওঠার আগেই ফরহাদ লাঠি দিয়ে আমাকে মারপিট শুরু করে। কিছুটা সুস্থ্য হলে আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়া তাসনিম মুনমুন জানান, ওই শিক্ষকের পায়ের হাড়ে চিঁড় ধরেছে। চিকিৎসা চলছে সুস্থ্য হতে বেশ কিছু দিন সময় লাগবে।
এ বিষয়ে জানতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায়ের মোবাইলে কয়েকবার কল দিলে নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451