শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিবন্ধিত বা ডিগ্রিধারী চিকিৎসক ছাড়া সিজারিয়ান করলে শাস্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ২৭৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ডিগ্রিধারী অথবা নিবন্ধিত চিকিৎসক ছাড়া সিজারিয়ান করলে শাস্তি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, মো. আব্দুল ওদুদ এবং সেলিনা বেগম সভায় অংশগ্রহণ করেন।

সভায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) গোপালগঞ্জ প্রজেক্টের ‘ইনজেক্টবল মেনুফ্যাকচারিং মেসিনারি’ আগামী এক সপ্তাহের মধ্যে কারিগরী মূল্যায়ন সম্পন্ন এবং মে মাসের শেষ সপ্তাহের মধ্যে প্রকল্পটি উদ্বোধন করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়।

কমিটি অটিজম ও স্নায়ু রোগীদের চিকিৎসার্থে গ্র্যাজুয়েট অকুপেশনাল থেরাপিস্ট পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সাথে সভা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451