শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় সুইসাইড নোট লিখে রেখে কলেজ ছাত্রীর আত্মহত্যা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ৩৬৩ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি নীলফামারী ॥ “মা বাবা আমাকে ক্ষমা করো, তোদের(তোমাদের) কে
ছেড়ে চলে গেলাম আমার ভালোবাসার কারনে ! আমার ভালোবাসার নাম কামরুল হাসান
লালন । বাড়ি,মুকুলের ডাঙ্গা ভাটিয়া পাড়া । ইতি, তোমাদের মেয়ে -ফজলী আক্তার রিয়া
মনি” ।
প্রেমে প্রতারিত হয়ে এমনি সুইসাইড নোট লিখে রেখে কীটনাশক পানে আত্মহত্যা
করেছে এক কলেজ পড়–য়া ছাত্রী । ঘটনাটি ঘটেছে শনিবার(৩১শে মার্চ) বিকেল ৫টার
সময় নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া ভাটিয়া পাড়ার
গ্রামে । নিহত ছাত্রী ফজলী আক্তার (১৭) একই এলাকার ফজল ইসলামের মেয়ে ও উপজেলার
পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্রী । পুলিশ লাশটি উদ্ধার করে
আজ রবিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ।
নিহতের মা হালিমা খাতুন জানান,শনিবার মেয়ে ফজলীকে সাথে নিয়ে তিনি মরিচ
ক্ষেতে মরিচ ছিড়ছিলেন । বিকেলে তাকে ক্ষেতে রেখেই তার মেয়ে নামাজ পড়বার কথা বলে
নিজ বাড়িতে এসে সবার অগোচরে কীটনাশক পানে আত্মহত্যা করেন । বিষয়টি
নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল হক ভুইয়া ।
তবে মেয়েটির সুইসাইড নোট ও মুঠোফোনের কল রেকর্ড সুত্রে জানা গেছে,
একই ইউনিয়নের মুকুলের ডাঙ্গার বিবাহিত প্রতারক কামরুল হাসান লালন নিজ বিয়ের
কথা গোপন রেখে দীর্ঘদিন আগে ওই ছাত্রীটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ।
এক পর্যায়ে ছাত্রীটি ওই প্রতারকের স্ত্রী সন্তান রয়েছে জানতে পেরে ঘটনার সত্যতা তার
কাছে জানতে চাইলে
সে বিষয়টি বারংবার এড়িয়ে যায় । সেখান থেকে প্রেমে প্রতারিত হবার পর ছাত্রীটি
হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার পথ বেচে নিতে বাধ্য হয়েছেন, যা স্থানীয়দেরও অভিযোগ ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোয়াজ্জেম হোসেন বলেন,লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি।
অভিযোগ অথবা ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451