মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বগুড়াতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ২৬০ বার পড়া হয়েছে

 

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া প্রতিনিধি)ঃ বগুড়ার কাহালুতে
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ – ২০১৮ইং উপলক্ষে কাহালু উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে র‌্যালী, দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে
র‌্যালীটি কাহালু পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাহালু
উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ হলরুমে
দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কাহালু পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা সহকারী
অফিসার ভূমি মহুয়া শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও
মমতা আরজু কবিতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া উক্ত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ,
মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সহ সর্বস্তরের
জনগন। আলোচনা সভা শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ের উপর অনুষ্ঠিত
রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451