মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার একটি
আম বাগানের ভিতর গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো ঝুলন্ত অবস্থায়
রুহুল আমিন (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার
৪টার দিকে স্থানীয়রা বাগানের ভিতর তার মৃতদেহ দেখে পুলিশকে সংবাদ দেয়। রুহুল
আমিন ঢাকাইয়া পাড়া গ্রামের ছলিমউদ্দিন প্রামাণিকের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, শাহরিয়ার খান ঘটনার সত্যতা
স্বীকার করে জানান, রুহুল আমিন অনেকটা মানসিক প্রতিবন্ধি ছিলেন। কোন
কারণে বা কোন অভিমান বা ক্ষোভে সে আতœহত্যা করেছে বা মৃত্যুটি আসলে
আতœহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।