বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

লালপুর ডিগ্রী কলেজের ‘এ্যাড.আবুল কালাম আজাদ ভবন’ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,

মঙ্গলবার (৮ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার লালপুর ডিগ্রী

কলেজের ‘এ্যাড.আবুল কালাম আজাদ ভবন’ এর শুভ উদ্বোধন ও নবীন

বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ চত্বরে আয়োজিত কলেজের অধ্যক্ষ 

মো.আব্দুর মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান

অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ

এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল

সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, লালপুর উপজেলা

আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ

সম্পাদক ইসাহক আলী, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু

ওবায়েদ, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন ও

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক

আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের শিক্ষক আব্দুল

ওয়াদুদ। সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ এর নিজস্ব অর্থায়নে

প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নব নির্মিত ভবনটি।

তার নামানুসারে ভবনটির নামকরণ করা হয়েছে ‘ এ্যাড. আবুল

কালাম আজাদ ভবন’। তিনি ফিতা কেটে ভবনটির শুভ উদ্বোধন

ঘোষনা করেন। সেই সাথে কলেজের এইচ.এস.সি-২০১৬ সালের ১ম

বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451