শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের কেসি কলেজের ২২৩ শিক্ষার্থীর ভাগ্যে কি আছে ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কেসি কলেজে সবাই মিলে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছি।

হাজিরা খাতায় স্বাক্ষরও করেছি। কিন্তুু জাতীয় বিশ্ববিদ্যালযের ওয়েবসাইটে

প্রকাশিত ফলাফলে দেখি ওই বিষয়ে অনুপস্থিত দেখানো হচ্ছে। পরে খোঁজ

নিয়ে জানতে পারি বিভাগের সবার একই অবস্থা। এভাবেই নিজেদের

অভিব্যক্তি প্রকাশ করেন সোনালী খাতুন, তাছলিমা খাতুন, মুক্তা রানীসহ

বেশ কয়েকজন পরীক্ষার্থী।

সরকারি কেসি কলেজ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ঝিনাইদহ

কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বাংলা বিভাগের ২২৩ জন শিক্ষার্থী বাংলা

ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা (কোড ২১১০০৩) বিষয়ে অংশগ্রহণ

করেন। তারা ওই সময় হাজিরা খাতায় স্বাক্ষরও করেছেন।

কিন্তুু গত বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে

প্রকাশিত ফলাফলে ২২৩ জন পরীক্ষার্থীকে একই বিষয়ে অনুপস্থিত দেখানো

হচ্ছে। তবে ৬টি বিষয়ের মধ্যে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বাদে

যাদের ৫টির কোনোটিতে ফেল নেই তাদের ফলাফল প্রমোট দেখানো হচ্ছে।

আর যাদের এক বা একাধিক বিষয়ে ফেল আছে তারা নন প্রমোটেড দেখানো

হচ্ছে। তবে যারা পাঁচটি বিষয়েও পাস করেছেন তারা ওই একটি বিষয়ের

জন্য পুর্ণাঙ্গ ফলাফল পাচ্ছে না। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা

সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছে, কলেজ কর্তৃপক্ষের গাফিলতির কারণে শিক্ষার্থীদের

ফলাফলে এমনটি ঘটেছে। অবিলম্বে এ সমস্যা সমাধানের দাবি

জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঝিনাইদহ কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমকে এ বিষয়ে

জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য

বিভাগীয় প্রধানকে নির্দেশ দিয়েছি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451