বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের সড়ক দূর্ঘটনায় নিহত-৬, আহত-১০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি,
শহীদুজ্জামান শিমুল:-

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগরে ট্রাক ও
যাত্রীবাহি পিকআপের সংঘর্ষে ৬ জন নিহত ও ১০ আহত
হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে পাটকেলঘাটা
থানার ভৈরবনগর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের
স্থানীয় ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে। নিহত ৬ জনের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের
মর্গে রাখা হয়েছে। নিহতের মধ্যে দুই জন নারী তিন জন
শিশু ও এক জন পুরুষ রয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কালিকাপুর
গ্রামের আশা এনজিও কর্মী মনিরুজ্জামানের ছেলে
আশিকুজ্জামান (৮), মেয়ে মিম (৫), তার মা আকলিমা
খাতুন (৪৫), একই গ্রামের হাজী মোহাম্মদ আলীর স্ত্রী
নুর বানু (৩২), ইউসুফ সরদারের ছেলে শহিদুল ইসলাম সরদার
(৩৫) ও শাহিন হোসেনের ছেলে সাব্বির হোসেন (১০)।
আহত ১০ জনের মধ্যে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর
গ্রামের রেবেকা খাতুন (৫০), ও তালতলা গ্রামের লিয়াকাত
আলী (৬০) পরিচয় মিললেও বাকীদের পরিচয় এখনও
জানাজায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিক-
আপ ভাড়া করে সকাল ১০ টার দিকে মনিরুজ্জামান ও তার
নিকট আত্মীয়রা খুলনার বসুপাড়ার এলাহিবক্ধেসঢ়;্রর বাড়ীতে
গিয়েছিলেন আত্মীয়র জানাজা নামাজে অংশ নিতে।
সন্ধ্যায় ফিরে আসার সময় রাত সাড়ে ৮টার দিকে পথিমধ্যে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর এলাকায় পৌছালে
যশোরগামীগামী একটি পন্যবাহী ট্রাক ও পিকআপটির
মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ছয়জন নিহত ও ১০ জন

আহত হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একটি দল
ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহতদের সাতক্ষীরা সদর
হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন জানান,
একই পরিবারের ৬জন নিহত হয়েছে। নিহতদের মরাদেহ উদ্ধার
করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
আহতদের অবস্থা আশংকামুক্ত ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451