লালমনিরহাট জেলার সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বন্যা রানী ঘোষ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে ।
শনিবার বিকেলের দিকে উপজেলার মোস্তফিরহাট-তিস্তার মাঝামাঝি রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বন্যা রানী কুড়িগ্রাম জেলা শহরের ঘোষ পাড়া এলাকার বিদু ঘোষের মেয়ে।
এ বিষয়ে সদর থানার কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ওই শিশু শনিবার বিকেলে তার মায়ের সাথে অটোরিক্সা যোগে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার খালার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রংপুর থেকে থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে বন্যা ছিটকে গিয়ে ট্রাকের নিচে পরে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে । তবে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।