মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমি
সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড
দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে
আরো ৩ মাসের দন্ডাদেশ দেয়া হয়।
রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আ: খালেক (৩৮) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী
গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম
উদ্দিনের ছেলে আঃ খালেকের সহিত এই গ্রামের শাহ আলমের সাথে দীর্ঘদিন
যাবত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ০৯/০৮/২০১২ ইং তারিখ
সকালে শাহ আলমের বাবা আঃ হক তাহার ঘরে ঘুমায় ছিল। আঃ খালেক ছুড়ি
দিয়ে আ: হকের বুকে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। আ: হক চিৎকার
করিলে বাসার ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আঃ হক মারা যায়।
পরে রাতে শাহ আলম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় আ: খালেককে
আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার এস.আই আনোয়ারুল মামলার তদন্তভার গ্রহণ করে
ঘটনাস্থল পরিদর্শন ঘটনাস্থলের ও আলামত জব্দ করেন তদন্ত করে চার্জশীট
প্রদান করেন।
দীর্ঘদিন মামলার বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্যগ্রহন ও পুলিশের চার্জশীট
মোতাবেক আ: খালেক দোষী প্রমানিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ
আদালতের বিচারক হায়দার আলী তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার
টাকার অর্থদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451