শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কিশোরকে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন (ভিডিও)

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ –

নওগাঁর পত্নীতলায় চুরির অভিযোগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার উপজেলার আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নির্যাতনের ভিডিওটি আদনান রহমান নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে আপলোড করা হয়। তবে পুলিশ এখনও পর্যন্ত জড়িতদের কাউকে খুঁজে পায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার উপজেলার মধইলহাটে একজনের পকেট থেকে টাকা নিতে গিয়ে ধরা পড়ে ওই কিশোর। স্থানীয়রা তাকে চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে কয়েকজন মিলে আবার তাকে আটক করে আকবরপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে বাঁশের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন চালায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ওই কিশোরের দুই পা বেঁধে ফেলেন এক ব্যক্তি। অপর ব্যক্তি তার দুই পায়ের মাঝখান দিয়ে বাঁশ ঢুকিয়ে দেন। এরপর দুজনে মিলে কাঁধে নিয়ে তাকে উল্টো করে উঁচু করে ঝুলিয়ে রাখেন। আর কালো গেঞ্জি পরা এক ব্যক্তি লাঠি দিয়ে কিশোরের পায়ের তালুতে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে ছেলেটি লাঠির আঘাতের যন্ত্রনা সইতে না পেরে নির্যাতনকারী যুবকের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করতে থাকে। কিন্তু তাতেও মন গলে না তাদের। এরপর নির্যাতনকারী ওই যুবক কিশোরের বুকের ওপর উঠে পা দিয়ে তার গলা চেপে ধরেন আর পেটাতে থাকেন। আর এ অবস্থায় অন্য দুজন ওই কিশোরকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকেন।

আকবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ইউনিয়ন পরিষদ বন্ধ থাকে। কিশোরকে পেটানোর পর ভিডিও করা হয়েছে বলে লোকমুখে শুনেছি।

পত্নীতলা থানার ওসি মোজাহার হোসেন বলেন, ভিডিওটি দেখে আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। নির্যাতনের শিকার কিশোরটিকে খুঁজে পাচ্ছি না এবং তার কোনো ঠিকানাও পাচ্ছি না।

ওসি আরও জানান, যে আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে, সেটা খুঁজতে গেলে একই নামে ২০-২৫টি আইডি আসছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

[vsw id=”qlBGA4_67fI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]

সুত্র,যুগান্তর


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451