বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৪১১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম আরিফ,ভালুকা:- ভালুকা পজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে এ বছর চাষিরা সরিষা আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানিয় কৃষিজীবি মানুষেরা। ভালুকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গ্রামের মাঠ জুরে আবার গন্ধভরা হলদে ফুলে মধুপোকা মৌমাছির গুঞ্জনে মূখরিত চারিদিক যেন কৃষানের আঙ্গিনার পাশে সবুজের উপর হলুদ চাদরের নির্মল বিছানা। এক সময় গ্রামের আনাচে কানাচে সরিষার আবাদ হতো মাঝখানে যা হারিয়ে যেতে বসেছিল। সম্প্রতি কয়েক বছর ধরে কৃষি বিভাগের সহযোগিতার কৃষকরা নতুন করে সরিষা আবাদ উদ্বুদ্ধ হচ্ছেন। জানা য়ায় ব্লকে রাজস্ব সহায়তা ও উদ্বুদ্ধ করনের মাধ্যমে ৩০ বিঘা জমিতে বারি ৯ ও ১৪ জাতের সরিষা আবাদ হয়েছে। কৃষকরা সরিষা আবাদে যে ভাবে উদ্বুদ্ধ হচ্ছেন তাতে আগামীতে আশার আলো দেখবেন তারা মনে করছেন। সরিষা উত্তোলনের পর যাতে ওই জমিতে বোর আবাদ করতে পারেন সেজন্য বিনা ১৪ ব্রাউশ করার প্রস্তুতি চলছে। পূর্ব থেকেই বিনা ১৪ কৃষক পর্যায়ে বীজ মজুদ রাখার পরামর্শ দেন স্থানিয় উপজেলা কৃষি অফিস। এ বছর বারি ৯ ও ১৪ জাতের সরিষার বাম্পার ফলন আশা করছেন। প্রতি বিঘায় ৪ থেকে ৫ মণ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ গ্রামের চাষী জানান সরিষার আবাদ তারা এক রকম ভুলেই গিয়েছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে রাজস্ব সহায়তা নিয়ে আবার নতুন করে সরিষার আবাদ শুরু করেছেন। এক কৃষক জানান, এ বছর তিনি তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন ফলন ভাল পাবেন বলে আশা করছেন। সরিষা আবাদে জমির স্বাস্থ্য ও নিবিরতা বৃদ্ধি করে। সরিষা আবাদ করলে তৈল, খৈল ও জ্বালানী বিক্রি করে কৃষক লাভবান হয়ে থাকে।এ বছর উপজেলায় ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে ৬৫ হেক্টর। কৃষি বিভাগ রাজস্ব হতে ২৮০ কেজি বীজ কৃষকের মাঝে সরবরাহ করেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451