বেনাপোল প্রতিনিধি:-
ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট’র পুটখালি সীমান্ত থেকে
আজ শুক্রবার বিকেলে ১০ পিচ স্বর্নের বার সহ মনিরুল ইসলাম (২৫)
নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল
ইসলাম বেনাপোল’র পুটখালি গ্রামের সাবুর আলীর ছেলে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান,
বিপুল পরিমান সোনারবার পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে
এমন সংবাদের ভিওিতে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে
অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে এক চোরাচালানীকে আটক
করে।পরে তার দেহ তল্লাশী করে ১০ পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৩৪০ গ্রাম। আটক সোনার মুল্য প্রায়
৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম
হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল
পোর্ট থানায় মামলা হয়েছে।