বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : “১৮’র আগে বিয়ে নয়, ২০’র
আগে সন্তান নয় ও “সকল হাত এক করি বাল্য বিয়ে এবং
মাদক মুক্ত বাংলাদেশ গড়ি” এই পতিপাদ্য বিষয়কে সামনে
রেখে গোপালগঞ্জে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে যুব ও
শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর
বয়রা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান
টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর
রহমান সরকার। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার
মো: সানোয়ার হোসেন (পিপিএম), সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম
মিটু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
নিরুন্নাহার ইউসুফ, ব্রাক কর্মকর্তা শোভন বিশ্বাস,
নারী জয়িতা তাসলিমা আক্তার, গ্রাম আদালতের
সমন্বয়কারী মরিয়ম বেগম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্য বিয়ের কারনে অনেক
ক্ষতি হয়। একটি শিশু কিন্তু আর একটি শিশুকে কখনোই
মানুষ করতে পারে না। বর্তমানে বাল্য বিয়ে কমে যাওয়ার ফলে
মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। বাল্য
বিয়ে আমাদের দেশে একটি মারাত্বক ব্যাধি। এই ব্যাধি

থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। বাল্য বিয়ের
ফলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুও ঝুঁকি থাকে অনেক বেশি।
পরে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও
উপস্থিত সকলকে বাল্য বিয়ে ও মাদক বিরোধী শপথ বাক্য
পাঠ করান। এ সময় প্রধান অতিথিসহ সকলে বাল্য বিয়ে ও
মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451