মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় স্কুল নিবার্চনকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষে আহত ১৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক বিদ্যাপীটের
কার্ষনির্বাহী কমিটির নিবার্চনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন
আহত হয়েছে । আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার হাজী মোফাজ্জেল স্মরনী মাধ্যমিক
বিদ্যাপীটের কার্ষনির্বাহী কমিটির নিবার্চন গত ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়
নির্বাচনে লাহুড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেন সমর্থিত একটি
প্যানেল ও সাবেক চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু সমর্থিত অপর প্যানেল
নির্বাচনে অংশগ্রহন করে। নির্বাচনে দাউদ হোসেনের প্যানেল পরাজিত হয়। এ ঘটনার
জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে দীননাথপাড়া গ্রামের উভয় গ্রুপের সমর্থিত
লোকজন স্থানীয় তৈরী ঢাল-সড়কি,রামদা,ইট- পাটকেল ও লাঠিসোঠা নিয়ে ঘন্টা ব্যাপি
সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে ১৫ জন আহত হয়েছে।আহত দুলাল
মোল্যা,কামরুল মোল্যা, মাহাবুর ফকির,রেজাউল মোল্যা,মিজান মোল্যা,আরিফুল
ফকির,খসরু জমাদ্দার,তবি জমাদ্দার,আজিম জমাদ্দার,মুজিম জমাদ্দার, মিলন জমাদ্দার ও হবিবর
মোল্যাকে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠুভাবে
সম্পন্ন হয়েছে । তবে এলাকার আধিপত্য ও পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
চেয়াম্যান দাউদ হেসেনের সমর্থক মিজানুর মেম্বর ও রফিকুল ইসলাম জানান,বিপক্ষের
প্যানেলের সাথে প্রিজাইডিং অফিসার যোগ সাজশে নির্বাচনের বিধি অমান্য করে
আমাদের ভোট বাতিল করে পরাজিত করেছে । এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার , নির্বাহী কর্মকতা ও জেলা প্রশাসক বরাবর লিখিত
অভিযোগ দাখিল করা হয়েছে ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ
পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451